১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত দুই যুবক মো: তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তন্ময় রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মো: তরিকুল ইসলামের ছেলে এবং মিলন একই এলাকার মো: ইন্তাজের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল ১২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মো: ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলো। এসময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করে। এই ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করে। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এসময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

আরও পড়ুনঃ   বাগমারায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ

এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ করে। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। পরবর্তীতে ১৩ তারিখ দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ   গাজীপুরে চলন্ত বাসে আগুন

তাদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST