১ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রোববার দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার পাকুড়িয়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ ও মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে রাজশাহীতে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০ জন স্বেচ্ছাসেবক।

রোববার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার পাকুড়িয়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশনের (আইএফআরসি) অর্থায়নে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

আরও পড়ুনঃ   জামদানিতে নজর কাড়লেন রুনা খান

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, মানবিক সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকেরা মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেড ক্রিসেন্টের পিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে অসহায়, ঝুঁকিপূর্ণ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মানবিক সেবার মনোভাব নিয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও পরামর্শ দেন তিনি।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আতিক শাহরিয়ার, সিনিয়র আরসিওয়াই মো. সোলাইমান হোসেন রকি এবং যুবপ্রধান মো. জাকারিয়া ইকবাল অন্তর উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে রাজশাহী জেলা ইউনিটের ৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST