২৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তাপমাত্রার নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার : সর্বোচ্চ উত্তপ্ত মৌসুম পার করছেন রাজশাহী অঞ্চলের মানুষ। এ অঞ্চলে টানা এক সপ্তাহ থেকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪০ অথবা ৪১ ডিগ্রির ওপরে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিভাগে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপদাহে করণীয় নির্ধারণে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। স্বাগত বক্তব্য দেন রাসিকর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় রাসিকের পদস্থ কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সিটি করপোরেশনের উদ্যোগে শুক্রবার (২৫ এপ্রিল) থেকে মহানগরীর দশটি পয়েন্টে সারা দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করা হবে। সেখানে পর্যাপ্ত স্যালাইন ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা হবে। স্থানসমূহ হলো- আদালত চত্বর, সিঅ্যান্ডবি মোড়, সাহেব বাজার, রানী বাজার, নিউমার্কেট, শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর, স্টেশন, বাস টার্মিনাল, আম চত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়।

আরও পড়ুনঃ   জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

এছাড়া তাপপ্রবাহ থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ায় ব্যাপক প্রচারণা, নগরের সব মসজিদে প্রচারণা করা হবে। তাপদাহে আক্রান্ত সকল রোগীকে স্বল্পমূল্যে জরুরি সেবা প্রদানে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে চিঠি দেবে সিটি করপোরেশন। স্বাস্থ্য ক্যাম্প ৭ দিন চললেও অন্যান্য কার্যক্রম হিট অ্যালার্ট থাকা পর্যন্ত চলবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে গেল সপ্তাহ থেকে রাজশাহীতে তাপপ্রবাহ নিয়ে সতর্ক থাকতে মাইকিং করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা এই গরমে হিটস্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগ থেকে বাঁচতে সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। এছাড়া বুধবার থেকে একই ধরনের কর্মসূচি চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যক্ষেক শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মওসুমে এই পর্যন্ত এটিই সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে শনিবার (২০ এপ্রিল) বেলা ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছি ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পরদিন রোববারও (২১ এপ্রিল) একই তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর ২২ এপ্রিল রেকর্ড হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর আজ ২৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল ২৪ এপ্রিল ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার ভাঙ্গাগড়ার রেকর্ড গড়ছে পদ্মা পাড়ের এই তপ্ত শহর।

আরও পড়ুনঃ   প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা উম্মে ছালমা জানিয়েছেন, টানা তীব্র খরার কবলে পড়েছে এই অঞ্চলের কৃষি। ঝরছে আমের গুটি। বিশেষ করে ফসলি জমিতে থাকা ধান, ভুট্টা ও পাটের ক্ষেত পুড়ে যাচ্ছে। তবে পরিস্থিতি

মোকাবেলায় কৃষকদের জমিতে বেশি বেশি সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST