১৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থের বিষয়গুলো সামনে আনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি সংবাদমাধ্যম মানুষের আস্থা অর্জন করে। সেই জায়গা থেকে ডেইলি টাইমস অব বাংলাদেশ সংবাদ পরিবেশনে আরও তথ্যনির্ভর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো চিফ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ও সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ, দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ.ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশনের (রোমো) আহ্বায়ক হুজাইফা ও সদস্য সচিব তুহিন আলী। এছাড়া অনুষ্ঠানে রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমের কর্মপদ্ধতিতেও পরিবর্তন এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের কারণে সংবাদ এখন দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাই, সূত্রের নির্ভরযোগ্যতা ও সাংবাদিকতার নীতিমালা যেন কোনোভাবেই উপেক্ষিত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমান গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য তুলে ধরে সংবাদে ভারসাম্য বজায় রাখা এবং ভুল তথ্য বা গুজবের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ   আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার

বক্তারা ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পত্রিকাটি আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য পৌঁছে দেবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো চিফ মুহা: আব্দুল আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাজশাহী মহানগর প্রেসক্লাব, রাজশাহী এডিটরস ফোরাম, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নেতৃবৃন্দও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST