৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতাহানি অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিভাবকের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে অভিভাবকরা লিখিতভাবে ব্যবস্থা চেয়েছেন। তবে অভিযুক্ত শিক্ষককে নিয়ন্ত্রণ বা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তারা।

স্কুলটি নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত এবং এখানে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। অভিযোগে বলা হয়েছে, সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই শিক্ষার্থীদের গায়ে হাত দেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে তিনি একা পেয়ে তার মুখ চেপে ধরেন। ভয়ে ওই ছাত্রী এখন স্কুলে আসছে না।

আরও পড়ুনঃ   সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিভাবকরা অভিযোগ করেছেন, শিক্ষক শাহাবুব আলম বিভিন্ন অযুহাতে ছাত্রীদের সঙ্গে এমন আচরণ করছেন। তারা দাবি করেছেন, দ্রুতভাবে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। বিক্ষোভ চলাকালে অভিভাবকরা জানিয়েছেন, নিরাপত্তাহীনতার কারণে তাদের সন্তানরা মানসিকভাবে ভীত ও অসহায় বোধ করছে।

অভিযুক্ত শিক্ষক শাহাবুব আলম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করার কথাটি সম্পূর্ণ মিথ্যা। এটি স্কুলের অভ্যন্তরীণ বিষয়, আমাকে ফাঁসানো হচ্ছে। বর্তমানে তদন্ত চলছে, আমি ছুটি নিচ্ছি।”

আরও পড়ুনঃ   দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সুরভী

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) এর কাছে জানানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের বিষয়টি বোঝানো হয়েছে এবং তারা বিষয়গুলো খতিয়ে দেখছেন।”

অভিভাবকরা আরও জানিয়েছেন, শুধুমাত্র অভিযুক্ত শিক্ষকই নয়, অন্যান্য শিক্ষকদেরও দায়িত্বশীলভাবে বিষয়গুলো তদারকি করা উচিত, যাতে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST