১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে এবি পার্টির প্রার্থী নোমানকে আদালতে তলব

রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমান।

স্টাফ রিপোর্টার : প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাকে সশ্বরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন করায় গত বুধবার রাজশাহী-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর সিনিয়র সিভিল জজ মো. শাহীন কবীর এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে কারণ দর্শানোর নোটিশ দেন। একইসঙ্গে এ বিষয়ে ব্যাখা দিতে তাকে রোববার বেলা ১১টায় তাঁর আদালতে তলব করেন।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, একজন নিহত

নোটিশে বলা হয়, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে এসেছে যে ভোটের জন্য প্রচার করার আইনে নির্ধারিত সময়ের আগেই মু. সাঈদ নোমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে ভোটের প্রচার করে যাচ্ছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির বিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

তাই কেন তার এমন কার্যক্রম নির্বাচনি পূর্ব অনিয়ম হিসেবে গণ্য করে এ ব্যাপারে সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য ওই প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST