২৯ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) কর্তৃক লিভেবল এ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (লাইকা) প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীতে আরবান লিভিং ল্যাব শীর্ষক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আযীম আহমেদ, এনডিসি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন।
কর্মশালায় প্রকল্পের সার্বিক কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জিআইজেডের প্রকল্প উপদেস্টা আকতারুজ্জামান রানা। তিনি জানান, জিআইজেডের লাইকা প্রজেক্টের আওতায় জামালপুর ও মেহেরচন্ডি এলাকায় আওতায় নগরীর ২৬নং ওয়ার্ডের জামালপুর এবং মেহেরচন্ডী ফ্লাইওভারের উভয়পার্শ্বে উন্মুক্ত স্থান, জলাধার ও বর্জ্য ব্যবস্থাপনার উপর একটি সমন্বিত কার্যক্রম বাস্তবায়িত হবে। আগামীতে আরবান লিভিং ল্যাব এর আওতায় ৬টি অংশগ্রহণমূলক কর্মশালা, ২টি সচেতনতামূলক কার্যক্রম ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি এমপাওয়ার বাংলাদেশ সম্ভাবনাময় জনগণকেন্দ্রিক ডিজিটাল সল্যূশন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিভিন্ন ডিজিটাল টুল ব্যবহার করবেন।
কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ আরডিএ, পরিবেশ অধিদপ্তর, রুয়েটের প্রতিনিধিবৃন্দ, সংশ্লিষ্ট এলাকার নাগরিক, আইইউসিএন, এমপাওয়ার এর কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

১০

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

১২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

১৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

১৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

১৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

১৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

১৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST