১১ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যানের যোগদান

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর নতুন চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

স্টাফ রিপোর্টার : বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং অনুচ্ছেদের বিধি অনুযায়ী ১০ জুন ২০২৬ বুধবার অপরাহ্নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর ড. শামীম আরা চৌধুরী দায়িত্ব গ্রহণ করেন।

এর পূর্বে তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপ-সচিব(প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কল্যাণ সমিতিরি সভাপতি মোহা. দুরুল হোদা ও সাধারণ সম্পাদক মো. গোলাম নবী এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজাদ আলী ও সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

আরও পড়ুনঃ   দীর্ঘ দুই যুগেও নির্মাণ হয়নি পুঠিয়া পৌরসভার ভবন, ভাড়া বাড়িতেই চলছে কার্যক্রম

এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় ও বরণের সেতুবন্ধন এক অপূর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়। একদিকে দীর্ঘ কর্মযাত্রার স্মৃতি, অবদান ও প্রজ্ঞাকে শ্রদ্ধাভরে বিদায় জানানো; অন্যদিকে নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনাকে আন্তরিক বরণ করে নেয়া হয়। নবাগত চেয়ারম্যানের হাত ধরে রাজশাহী শিক্ষা বোর্ড এগিয়ে যাক নতুন সাফল্য, সৃজনশীলতা ও উৎকর্ষতার পথে।

আরও পড়ুনঃ   ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

২

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৩

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৫

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৬

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৭

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৯

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১০

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১১

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১২

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৩

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৪

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৫

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৬

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৭

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৮

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৯

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

২০

Design & Developed by: BD IT HOST