২৭ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলার এসএসসি ৯৩ বন্ধুদের “বন্ধু মিলনমেলা ২০২৪” অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, রাজশাহী: “বন্ধুত্বের বন্ধনে বেঁচে থাকুক ভালোবাসা বন্ধুদের মাঝে” এই শ্লোগানকে সামনে রেখে ২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাজশাহীর চৈতির আম বাগানে এসএসসি-৯৩ বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত হলো “বন্ধু মিলনমেলা ২০২৪” প্রোগ্রাম। প্রোগ্রামে প্রায় দু’শতাধিক বন্ধুদের সমাগম ঘটে। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়াসহ অন্যান্য জেলার বন্ধুদের আগমনে সবুজে ঘেরা রাজশাহীর চৈতির আম বাগানের নয়নাভিরাম সৌন্দর্য আর বিশালতা সকল বন্ধুদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ   বিল না পেয়ে রাসিকের সব উন্নয়নকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলেন ঠিকাদাররা

সকল বন্ধুদের পক্ষ থেকে রাজশাহী জেলার আহ্বায়ক জনাব মো: রকিবুল হাসান সরকার তুষ্ট আয়োজন কমিটির পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে বন্ধু রবিউল, হালিম, রেশমা, আরেফিন কাজল, মুকুল শেখ, বেলায়েত, মেজবাহ, জাহিদ, রিপন, লাভলু, হামিম, আলী হোসেন, টুটুল, স্বপন, আলমগীর, ফয়সাল, আরিফুলসহ অন্যান্য বন্ধুদের ভালোবাসা ও শুভকামনা জানান। তিনি আরও বলেন, বন্ধুদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্ধুদের “বন্ধু মিলনমেলা ২০২৪” সফল হয়েছে।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত, জাতীয় সংগীত, দফায় দফায় বন্ধুদের ফটোসেশন, সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা ও চা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সেই সাথে বন্ধুদের সম্মাননা স্মারকও প্রদান করা হয়। পরিশেষে আহ্বায়ক কমিটির সদস্য সচিব রেশমা সুলতানা ও জনাব আব্দুল হালিম সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST