৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘যখন ভারতে হামলা করব, পুরো দুনিয়া দেখবে’: পাকিস্তানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার রাতে ভারতে মিসাইল হামলার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত-পাকিস্তান উত্তেজনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এ হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। কিন্তু ইসলামাবাদ এমন অভিযোগ সাফ উড়িয়ে দিয়ে বলেছে, আমরা যদি হামলা করি, সেটা ঘোষণা দিয়েই করব—এখনো সময় আসেনি। যখন করব, গোটা বিশ্ব দেখবে। এতদিন হামলার হুমকি দিয়ে গেলেও এখনও পর্যন্ত পাল্টা কোনো হামলা চালায়নি পাকিস্তান।

আরও পড়ুনঃ   মুক্ত গণমাধ্যম কোনো বিকল্প নয়, বরং প্রয়োজন : গুতেরেস

গত ৬ মে রাতভর পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান হামলা চালায় ভারত। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয় বলে দাবি পাকিস্তানের। ভারতের ব্যাখ্যা, তারা “সন্ত্রাসী ঘাঁটি” লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসলামাবাদের পাল্টা দাবি করেছে ,ভারত শুধু মসজিদ টার্গট করে হামলা করেছে।

ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, প্রত্যেকটি রক্তবিন্দুর বদলা নেওয়া হবে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতবিরোধী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুনঃ   রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

বিশ্লেষকদের মতে, এবারকার হামলা ২০১৯ সালের বালাকোট অভিযানের চেয়েও বড়। ওয়াশিংটনভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের আশঙ্কা, পাকিস্তান থেকে এবারও বড়সড় প্রতিক্রিয়া আসতে পারে।

তবে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ হোসাইনের মতে, পাকিস্তান সীমিত প্রতিক্রিয়ার পথেই হাঁটবে। ভারতশাসিত কাশ্মীরের বাইরে তারা হামলা করবে না।কারণ সরাসরি যুদ্ধের পথে হাঁটতে চায় না ইসলামাবাদ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST