২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক : কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো রেল এমআরটি-৬-এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত পৌনে ১০টার দিকে তিনি বলেন, ‘বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটা ঝাঁকুনি হওয়ায় মেট্রো রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জানান, বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল রাত ৯টা ১০ মিনিটে সেখানে একটা ঝাঁকুনি হয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল অব্যাহত আছে বলে তারা জানিয়েছেন। রাত ১০টায় এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেট্রো স্টেশন থেকে ফিরে যাওয়া যাত্রীরা এতে চরম দুর্ভোগে পড়েন। এদিকে রাতে বৃষ্টি হওয়ায় বাসে প্রচুর ভিড় থাকায় দুর্ভোগের মাত্রা দ্বিগুণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ   পিএসএলে অবিক্রিত সাকিব-মুস্তাফিজ

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে।

ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রো রেল চালুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল সূত্র।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST