১০ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় ৪ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে পাঁজরভাঙ্গা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কসব ইউপির পাঁজরভাঙ্গা – চকসিদ্ধেসরি গ্রামের আব্দুল কাদের প্রামানিকের ছেলে মামুনুর রশিদ ওরফে বাবু (২৬) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আতাউর রহমান (৫০)।

এদের মধ্যে আতাউর রহমান পেশায় একজন ক্যাবল অপারেটর (ডিস) ব্যাবসায়ী। ডিস ব্যাবসার আড়ালে তিনি দীর্ঘনি যাবৎ মাদক কারবারি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আতাউরের ডিস ব্যাবসা প্রতিষ্ঠান থেকে গাঁজাগুলো উদ্ধারসহ তাদের আটক করে ডিবি পুলিশ। মাদক ব্যাবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন তিনি। বর্তমানে একাধিক বিলাসবহুল বাড়ি,একাধিক গাড়ি ও কোটি টাকার সম্পদ রয়েছে তার।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের মানবিক, দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে: এমপি বাদশা

জানা গেছে,নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার কুতুব উদ্দিন এর দিক নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার জন্য জেলা গোয়েন্দা শাখা’র ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে এসআই মামুনুর রশিদ, ইয়াসির আরাফাত ও আলী আকবর জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেন। এ বিষয়ে একটি মাদক মামলা নথিভুক্ত করা হয়েছে ।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তার ১৫

সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা গোয়েন্দা শাখা’র ইনচার্জ হাশমত আলী ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST