১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মান্দায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

সিরাজুল ইসলাম, মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় গ্রামে যাতায়াতের একমাত্র সংযোগ রাস্তা পাকাকরণ ও বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে চকরাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামের বাসিন্দারা অংশগ্রহণ করেন। এসময় প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেকবর আলী সরদার, স্থানীয় বাসিন্দা এরশাদ আলী, সাইদুর রহমান, ইদ্রিস আলী, বাবুল হোসেন, জুয়েল রানা, কামরুজ্জামান শিকারি, জামাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

চকরাজাপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলী বলেন, চকরাজাপুর গ্রামে পাঁচ শতাধিক পরিবারের বসবাস। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা, তিনটি মসজিদ ও একটি ঈদগাহ রয়েছে। গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তাটির অবস্থা অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে যায় রাস্তাটি।

গ্রামের আরেক বাসিন্দা সাইদুর রহমান বলেন, বর্ষায় রাস্তাটির খারাপ অবস্থার জন্য কৃষিপণ্য পরিবহণে দুর্ভোগ পোহাতে হয়। বিদ্যালয়ের যাতায়াতের সময় কাদা-পানিতে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা নষ্ট হয়। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে বিড়ম্বনায় পড়েন স্বজনেরা।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নেকবর আলী সরদার বলেন, গ্রামের গোদাবিলসহ আশপাশের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ কারণে বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে বিলগুলোতে পানি জমে একমাত্র রাস্তাটি ডুবে যায়। বিলের পাশ দিয়ে খাল খনন করা হলে জলাবদ্ধতার নিরসনসহ ফসল উৎপাদন হবে। একই সঙ্গে গ্রামবাসির যাতায়াতের একমাত্র সংযোগ রাস্তাটি পাকাকরণের দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ   ৬ বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে,ধর্ষক আটক

এ প্রসঙ্গে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মণ্ডল বলেন, রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এটি বেহাল অবস্থায় আছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ রাস্তাটির কাজ করা সম্ভব নয়। রাস্তাটি পাকাকরণের জন্য উপজেলা এলজিইডি দপ্তরে চাহিদাপত্র দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST