১২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় গোয়েন্দা সংস্থার পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

সিরাজুল, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ভূয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। রোববার দুপুরে উপজেলার সাবাই বাজারের ভাংগাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে রেজাউল করিম রেজা (৫২) ও এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪০)। এদের মধ্যে রেজাউল করিমের কাছ থেকে দৈনিক ভোরের চেতনা নামের একটি সংবাদপত্রের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেলে রেজাউল করিম ও রফিক সাবাই বাজারে আসেন। এ সময় বাজারের ভাংগাড়ি ব্যবসায়ী হারেজ আলীর কাছে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে তারা টাকা দাবি করেন। কিন্তু কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় আশপাশের ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

ভুক্তভোগী ব্যবসায়ী হারেজ আলী বলেন, এর আগেও আটক রেজাউল করিম ও রফিক গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে একাধিকবার টাকা নিয়ে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, আটক রেজাউল করিমের বিরুদ্ধে ২০১৮ সালে নাটোরের সিংড়া থানায় জালনোটের একটি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST