৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সোমবার, দিনে নামবে অন্ধকার

অনলাইন ডেস্ক : চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব। সূর্য ও পৃথিবীর মধ্যকার কক্ষপথে চাঁদের আগমনে চাঁদের ছায়ায় পৃথিবীর একটা অংশ সম্পূর্ণ ঢেকে তৈরি হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর ফলে পৃথিবীর ওই অংশে দিনের বেলায় নেমে আসবে রাতের মতো অন্ধকার। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, মহাজাগতিক এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামীকাল (সোমবার)। সেই দৃশ্য দেখার জন্য কোটি কোটি মানুষ উন্মুখ হয়ে আছেন। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হবে না।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর নির্দিষ্ট কিছু স্থান থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন।

সোমবার যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, তার বিশেষত্ব রয়েছে। যে কারণে অনেকে একে বিরল বলেও অভিহিত করছেন। কারণ এই ধরনের গ্রহণ সচরাচর দেখা যায় না। এরপর ২০৩৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্রের আলাস্কা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দেখা মিলবে বলে ধারণা করা হচ্ছে। তবে একটি অঞ্চল থেকে পর পর দু’বার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে অন্তত ৩৭৫ বছর অপেক্ষা করতে হতে পারে।

আরও পড়ুনঃ   যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হবে। টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে থাকবে সূর্য। যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়ে ওই চার মিনিট ধরে সূর্যের বাহ্যিক স্তর করোনার আভা স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব অনেকে বেশি। তাই চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় পৃথিবীর ওপর যে রেখা বরাবর চাঁদের ছায়া পড়ে, তাকে বলা হয় পূর্ণগ্রাসের পথ। ওই রেখা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পুরো প্রক্রিয়া খালি চোখে দেখা সম্ভব হয়।

আরও পড়ুনঃ   মার্কিন ব্রিফিংয়ে উঠল আসাম-ত্রিপুরা দখল ও হাসিনার বক্তব্য প্রসঙ্গ

বিরল এই সূর্যগ্রহণ দেখতে আগ্রহীদের ভিড় বাড়ছে কানাডা, আমেরিকা ও মেক্সিকোর নির্দিষ্ট কিছু এলাকায়। সোমবার মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্থানীয় সময় সকাল ১১টা ০৭ মিনিটে সূর্যগ্রহণ দেখা যাবে।

পরে ক্রমে তা দেখা যাবে আমেরিকার টেক্সাস, ওকালহোমা, আরকানসাস, মিসৌরি, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার এবং মিশিগানে। এছাড়া কানাডার দক্ষিণ অন্টারিও, কিউবেক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেও গ্রহণ দেখা যাবে। সেখানকার স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে গ্রহণ শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ব্যবহার নয়, মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২

রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৩

গোদাগাড়ীতে লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

গোদাগাড়ীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৬

বাগমারায় অবৈধ পুকুর খননের দায়ে দুইজনের দণ্ড

৭

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

৮

বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৯

নগর পরিবেশ ব্যবস্থাপনা সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮

১১

নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

১২

বাগমারায় অনুমোদনহীন সার বিক্রির দায়ে জরিমানা

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৪

ছাত্রদল নেতা শাকিল হত্যা, এমপিপুত্র মিন্টু যুবদল থেকে বহিষ্কার

১৫

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

১৬

রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

কারাগারে বিএনপি নেতা পিন্টুর মৃত্যু, তিন কারা কর্মকর্তাকে পিবিআই’র জিজ্ঞাসাবাদ

১৮

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুই কোটি টাকার হেরোইন উদ্ধার

১৯

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার উদ্যোগে গাফিলতির সুযোগ নেই : ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার 

২০

Design & Developed by: BD IT HOST