৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্যে চালু করা হয়েছে ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত এটিকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন।

গতকাল সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস চালুর সময় ফিলিস্তনি দূত হুসাম জুমলুত বলেন, “আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ক নতুন মাইলফলক স্পর্শ করেছে।”

গত বছরের সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের ইচ্ছার বিরুদ্ধে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে দেশটি।

আরও পড়ুনঃ   পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, “যুক্তরাজ্যে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন— আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিসমূহের মাঝে সমান মর্যাদার প্রতীক।”

তিনি বলেন, “গাজা, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে যে, আমাদের পরিচয় কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্যকেও কেউ খাটো করতে পারবে না।”

আরও পড়ুনঃ   তানোরে ধরা ছোঁয়ার বাইরে কূপ খননকারী কছির উদ্দিন

“শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।”— যোগ করেন তিনি

সূত্র: স্কাই নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৩

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

৪

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

৫

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

৭

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

৮

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১০

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১১

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১২

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৩

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১৪

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৫

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১৬

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

১৮

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১৯

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST