১৭ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বিয়ের ছবি প্রকাশ করলেন প্রস্মিতা

অনলাইন ডেস্ক : গেল বসন্তে ফের বিয়ের পিঁড়িতে বসেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। গায়িকা প্রস্মিতা পালের গলায় মালা দিয়েছেন তিনি। এলাহি আয়োজন নয়, বরং সাদামাটা ভাবেই তৃতীয় বিয়ে সেরেছেন এই গায়ক। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করেন অনুপম-প্রস্মিতা।

বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজেদের জীবনের সুখবরটি ভাগ করে নেন এই দম্পতি। এদিকে শুক্রবার (১৫ মার্চ) বিশেষ দিনের স্মৃতিচারণ করে আরও কয়েকটি ছবি প্রকাশ করলেন অনুপম পত্নী।

বিয়ের রিসেপশনে লাল নয়, কনে প্রস্মিতা পরেছিলেন গোলাপি রঙের বেনারসি। পাত্র অনুপমের পরনে ছিল বেইজ রঙের পাঞ্জাবি। বেনাসিরর সঙ্গে স্বর্ণালঙ্কারে সেজেছিলেন প্রস্মিতা। চুলের খোঁপায় লাগানো জিপসি ফুল, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, হাতে মেহেন্দি। এদিন ছিমছাম ও স্নিগ্ধ সাজে সকলের নজর কেড়েছেন গায়িকা।

আরও পড়ুনঃ   শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা

ছবিগুলো প্রকাশ করতেই ভক্তদের প্রশংসায় ভেসেছেন গায়িকা। নব-দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা। এদিকে বউয়ের শেয়ার করা ছবিতে লাভ রিয়েক্ট দিয়ে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন অনুপম।

প্রসঙ্গত, ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর গত ২৭ নভেম্বর পিয়া ও অভিনেতা- পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করেন। প্রস্মিতারও এটা দ্বিতীয় বিয়ে। এর আগে শৌনক নামে এক চিকিৎসকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। যদিও সেই বিয়ের কয়েক মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয় তাদের।

আরও পড়ুনঃ   শাকিবের সঙ্গে কে এই মার্কিন অভিনেত্রী

অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এর আগে তাদের শুধুমাত্র পেশাগত আলাপ ছিল। পিয়ার সঙ্গে অনুপমের বিচ্ছেদের পরে, প্রস্মিতার সঙ্গে বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম হয় গায়কের। গত বছর থেকেই জুটির সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন সত্যি হয়। ফেব্রুয়ারির শেষেই অনুপম ঘোষণা করেন, তিনি তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

১

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৩

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৪

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৫

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৬

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৭

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৮

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১১

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৪

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৫

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৬

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৭

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৮

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST