২১ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল ম্যাচের আগে ফুটবলে মুখোমুখি বরিশাল-খুলনা

অনলাইন ডেস্ক : নিজেদের ক্রিকেটীয় পরিচয় ভুলে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মাতলেন ফুটবল উৎসবে। নিজেদের চিরচেনা কোনো শট কিংবা দুর্দান্ত কোনো ডেলিভারি নয়, ফরচুন বরিশাল ও খুলনা স্ট্রাইকার্সের ক্রিকেটাররা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করলেন ফুটবল মাঠে। অবশ্য একদিন পরই আগামীকাল (বুধবার) বিপিএলের ম্যাচে এই দুই ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান একাদশ আসরের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মাঝে দু’দিনের বিরতি পেয়েছে দুই বিপিএল ফ্র‍্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। আগামীকাল (বুধবার) দুপুরে এই দুই দল বিপিএলে মুখোমুখি হবে। এর আগে তাদের দেখা মিলল ফুটবল মাঠে।

আরও পড়ুনঃ   আবারও ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ আহমেদ সালাম এবং পরিচালক ওয়াসিফ আহমেদ সালামের আয়োজনে ৪ দলের এই প্রীতি টুর্নামেন্টে অংশ নিয়েছে এশিয়ান গ্রুপ, তামিমের পরিবার এবং বিপিএলের ফ্র‍্যাঞ্চাইজি দুটি। চট্টগ্রামের বায়েজিদে অবস্থিত এশিয়ান স্পোর্টস কমপ্লেক্সে হয়েছে এই টুর্নামেন্ট। ৪ দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ।

দেশের ক্রিকেটভক্তরা মুশফিক-মাহমুদউল্লাহদের চেনেন ক্রিকেটার পরিচয়ে। যদিও ক্রিকেটের অনুশীলনে গা গরম করতে তাদের ফুটবলও খেলতে দেখা যায়। তবে এই প্রতিযোগিতায় তারা ছিলেন পুরোদস্তুর ফুটবলার। বরিশালের হয়ে তামিম ছিলেন ডাগআউটে কোচের ভূমিকায়। আর মাঠে লড়েছেন মুশফিক, রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। অন্যদিকে, মেহেদী মিরাজের দল খুলনার পক্ষে রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রিপন মন্ডলরা খেলেছেন। পরে ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্টও। ম্যাচ শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানেরও আয়োজন করা হয়। গরুর মাংস, কালা ভোনা, ডালসহ মুখরোচক খাবারের স্বাদ নেন ক্রিকেটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST