১৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮)-এর তপশিল স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয় ‘এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল স্থগিত করা হলো।’

আরও পড়ুনঃ   তাইজুলের ফাইফার, চারশ পেরিয়ে লাঞ্চে প্রোটিয়ারা

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে গত বৃহস্পতিবার বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাকোটের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ   রাজশাহী মুসলিম স্কুলের প্রধান শিক্ষক অবরুদ্ধ, বিভিন্ন অনিয়মের অভিযোগ

বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা।

তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে।

ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। আগামী কাল শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST