১৬ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ম্যাচের ১০ দিন আগেই ভেন্যুতে ভারত, ঘাম ঝরাচ্ছেন ছেত্রীরা

অনলাইন ডেস্ক : পাহাড়বেষ্টিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। সপ্তাহ খানেক বাদে এই মাঠেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার মাত্র ৮ মাসের ব্যবধানে আবারও জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। অন্যদিকে, লাল-সবুজের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর।

আসন্ন ম্যাচটি ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। শিলংয়ে ইতোমধ্যে পৌঁছে গেছে ভারতীয় দল। ছেত্রীদের অনুশীলনও চলছে পুরোদমে।

আরও পড়ুনঃ   মান্দায় পৃথক স্থানে দুই লাশ উদ্ধার

বাংলাদেশের বিপক্ষে এএফসি বাছাইয়ের প্রস্তুতি নিতেই মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। ১৯ মার্চ সেই ম্যাচটি দিয়েই ওই স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ফুটবল মাঠে গড়াতে যাচ্ছে।

মেঘালয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হামেলস্টন দোলিং জানান, ‘এই অঞ্চলের মানুষের কাছে এই প্রথম আন্তর্জাতিক ফুটবল দলের খেলা দেখার সুযোগ এসেছে। ম্যাচ দুটি ঘিরে তারা অধীর অপেক্ষায় রয়েছেন।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে জুলাইযোদ্ধা ম্যানহলে পড়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে নিয়েই সব উন্মাদনা নয়, স্থানীয়দের মধ্যে আলোচনায় আছেন ইংলিশ ক্লাবে খেলা হামজা চৌধুরীও। ম্যাচটি ঘিরে টিকিটের চাহিদাও ব্যাপক আকারে বেড়েছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তার আগে মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়েই মালদ্বীপের সঙ্গে হবে ম্যাচটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST