১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

অনলাইন ডেস্ক: জেলার নন্দীগ্রামে গতরাতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা দিলে শিশুসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যানে থাকা আরো ২ জন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি মোজাদ্দেদিয়া সিদ্দিকীয়া খানকা শরীফ ও মাদ্রাসার সামনে এদুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- প্রাণ-আরএফএল গ্রুপেরকাভার্ড ভ্যানের হেলপার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ির আব্দুল গফুরের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও কাভার্ড ভ্যানের চালকসহ ৩ জনেক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নোয়ার কাভার্ড ভ্যানের কেবিনে থাকা আহত সাথী খাতুনের ছেলে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছেলে বায়েজিদ (৩) পর সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় মারা যায়। সাথী খাতুনের স্বামী ছিলেন কাভার্ড ভ্যানের চালক বেলাল হোসেন । তাদের সকলের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুরে।
জানা গেছে, প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর কেবিনে ড্রাইভারের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল কাভার্ড ভ্যানের হেলপার শহিদুল ইসলাম (৩৫) চালক বেলাল হোসেন, তার স্ত্রী সাথী খাতুন ও শিশুপুত্র বায়েজিদ ।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। পেছনে থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১১-৩৮১৮) ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার শহিদুল ইসলাম মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বায়েজিদ নামের শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।আহত অবস্থায় বেলাল হোসেন ও তার স্ত্রী সাথী খাতুন (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।লাশ শজিমেক হাসপাতলের মর্গে ময়না তদন্তের জন্য রাখা আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST