৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামুল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষি উন্নয়ন সমিতির কৃষক, কৃষাণী ও সমিতির পার্শ্ববর্তী কৃষক, কৃষাণীদের মাঝে বিনামুল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। কৃষির উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ৩২০ জন কৃষকের প্রতিজনকে ১০ টি করে মোট ৩২০০ টি গাছের চারা দেওয়া হয়।

রোববার (৩০ আগস্ট) ভাঙ্গা উপজেলা হামিরদি ইউনিয়নের বাসস্টান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নজরুল ইসলাম উপপরিচালক (লিসাসা) ও অত্র প্রকল্পের প্রকল্প পরিচলক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ফরিদপুর এর উপ- পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। কৃষকদের মাঝে উন্নতমানের চারা বিতরণ কার্যক্রমকে তিনি স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা নির্ধারণ করবে : আলী রিয়াজ

তিনি আরও বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন কৃষক উপকৃত হবেন, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত হবে।

বিশেষ অতিথি কৃষিবিদ নজরুল ইসলাম বলেন, দুই বছর আগে এ প্রকল্পটি শুরু হয়েছে। দেশে মাত্র ২৭ টি উপজেলায় এ প্রকল্পের অধিনে কৃষি উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে। এ সমিতির সদস্যগণ তারা নিজেরা ইতোমধ্যে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। এই প্রকল্পটি যদি রাজস্ব খাতে নেওয়া যায় তাহলে সারা দেশেই এই সমিতি গঠন করে কৃষকদের স্বাবলম্বী করে তোলা সম্ভব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST