১১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ৬ বছরের গঠন হয়নি উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিট

এস এস আব্দুর রহমান, পুঠিয়া : পুঠিয়ায় ৬ বছরের গঠন হয়নি উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। আহবায়ক কমিটি দিয়ে চলছে দলীয় কার্যক্রম। এতে করে উপজেলা তথা পৌর ও ইউনিয়ন বিএনপির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

দলীয় সূত্রে জানাগেছে, গত ২৩ অক্টোবর ২০২০ সালে পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আবু বকর সিদ্দিককে আহবায়ক, আবু হায়াৎকে যুগ্ন আহবায়ক ও এনতাজুল হক বাবুকে সদস্য সচিব করে ৫৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জাতীয়বাতবাদী দল (বিএনপি) সাংগঠনিক নিয়ম আনুযায়ী ওয়ার্ড, ইউনিয়, থানা ও জেলা পর্যায়ে সাধারণত ৩ মাসের (৯০ দিন) মেয়াদে আহবায়ক কামিটি গঠন করা হয়। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে বাস্তবে তার প্রতিফলন হয়নি।

আরও পড়ুনঃ   পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীর প্রতি এমপি ডা. আব্দুল বারীর শুভেচ্ছা বার্তা

পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে পুঠিয়া পৌরসভা বাদে কোন ইউনিয়নে সম্মেলন হয়নি। স্থানীয় নেতাদের নিস্ক্রিয়তা, কোন্দল ও লবিং গ্রুপিং ও স্বজনপ্রীতি ও ব্যক্তিস্বার্থকে দায়ী করেছেন নেতা কর্মীরা।

অনেকের মতে, বর্তমান কমিটি দলকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে এর কারণে অঙ্গসংগঠনগুলোতেও নেতি বাচক প্রভাব পড়ছে। পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি জেলা থেকে আরোপ করা হয়েছিল। মেয়াদ কাল ছিলো ৩মাস, পেরিয়ে গেছে ৭২ মাস।বর্তমানে উপজেলা বিএনপি অধিকাংশ নেতাকর্মীরা উপজেলা তথা ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পক্ষে মতামত দিয়েছে।

পুঠিয়া উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ¦ আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, পুঠিয়া উপজেলা আহবায়ক কমিটি রাতের আধাঁরে করা হয়েছে। উক্ত কমিটি বিএনপিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে। তিন মাসের আহবায়ক কমিটি ৬ বছরেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। বর্তমানে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার দাবি করেন তিনি। পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনছুর রহমান মাস্টার বলেন, পুঠিয়া উপজেলা আহবায়ক কমিটি অথর্ব অকার্যক কমিটি। এই কমিটি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাদের সমন্নয় করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুনঃ   তানোরে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে শতাধিক হাঁস-মুরগী হত্যার অভিযোগ

এছাড়াও তিনি বলেন, গত সংসদ নির্বাচনে উক্ত কমিটির আহবায়ক ও সদস্য সচিব ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট করেনি। তাই এই কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার কথা তিনি জানান।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক-এর সাথে মুঠো ফোনে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST