২৬ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কন্যা দিশা নিহত

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় ভ্যান গাড়ির সাথে ধাক্কা খেয়ে দিশা খাতুন (৬) নিহত হয়েছে। তার বাড়ি পুঠিয়ার গণ্ডগোহালী গ্রামে। সে অগ্রযাত্রা পত্রিকার পুঠিয়া প্রতিনিধি শাহাদাত হোসেনের মেয়ে। দিশা প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

সোমবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কে স্কুল থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বাড়ির সামনে একটি ভ্যান গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পায় দিশা। মারাত্মক আহত অবস্থায় পরিবারের লোকজন পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে পাঠান। পরে দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ   আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান ড. ইউনূসের

প্রত্যক্ষদর্শী আয়নাল হোসেন জানান, মেয়েটি তার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় ধোপাপাড়ার দিক থেকে আসা একটি চার্জার ভ্যান তাকে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। নিহতের ময়নাতদন্তের পর দাফন করতে বলা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

১

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৫

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৭

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৯

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১০

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১১

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১২

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৩

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৪

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৭

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৮

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST