২৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

পাবিপ্রবির নতুন উপাচার্যের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ৷ পেয়েছেন অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে তিনি উপাচার্য কার্যালয়ে যোগদান করেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) আচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকেনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে আগামী চার বছরের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেন।

বুধবার যোগদান শেষে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় নতুন বাংলাদেশের প্রেক্ষিতে নতুনভাবে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

আরও পড়ুনঃ   পাবনায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দালনে শহীদ এবং আহতদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবো। তাহলেই কেবল তাদের প্রতি সম্মান জানানো হবে। সবাইকে আন্তরিকভাবে দেশের জন্য দায়িত্ব পালন এবং দ্বিতীয় স্বাধীনতা স্বার্থক করতে কাজ করতে হবে।

অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, সবাইকে সহনশীল হয়ে, ত্যাগ স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বোপরি শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয় হবে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানের আদর্শ বিদ্যাপিঠ। সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে। তাহলে একসময় বিশ্ববিদ্যালয়টি জাতীয়ভাবে অনন্য সুনাম অর্জন করবে যার প্রেক্ষিতে পরবর্তীতে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড়াবে। আমি পাবনার ঐতিহ্য বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই। শিক্ষার্থী ও আমার স্বপ্ন অনেক বড়। আমি নতুন কিছু নিয়ে আসতে চাই। সেজনজট দ্রুত কমানোর জন্য সবাই মিলে চেষ্টা করবো।

আরও পড়ুনঃ   শাবিপ্রবিতে পোষ্য কোটা বাতিলসহ ৩ দফা দাবি শিক্ষার্থীদের

তিনি বৈষম্যবিরোধী আন্দোলন ও গত ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম-খুনের শিকার হওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগের বিনিমিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের বাড়িতে যাবেন জানিয়ে বলেন, আহত ছাত্রদের চিকিৎসাসহ তাদের কল্যাণে সবকিছু করার চেষ্টা করবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি।

পরে উপাচার্য অধ্যাপক ড.এস এম আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ আদায় করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় পরিচালিত দোয়ায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST