২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার : জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় কথিত মাদক কারবারি আমিরুল ইসলাম ওরফে বিটুল ও তার এক প্রতিবেশী পালিয়ে যান।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই মোঃ সিরুজুল ইসলাম, পিএসআই মোঃ সোহেল, এএসআই মোঃ দুলাল হোসেন ও এএসআই নূরননবীসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করা ঘাতক স্বামী গ্রেপ্তার

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আটাপাড়া এলাকার মো. আমিরুল ইসলাম ওরফে বিটুলের বাড়ি ও তার এক প্রতিবেশীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটুল ও তার প্রতিবেশী পালিয়ে যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, “পাঁচবিবি একটি সীমান্তবর্তী উপজেলা। এখান থেকে মাদক নির্মূলে আমি ও আমার থানার সব কর্মকর্তা নিরলসভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ বোতল ফায়ারডিল উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বিটুল ও তার প্রতিবেশী পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল

তিনি আরও বলেন, “পাঁচবিবিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST