৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পবায় তিন ইউনিয়নে জিআর চাল পেল দুই হাজার দুস্থ ও অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার তিনটি ইউনিয়নে জিআর চাল বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পবা উপজেলার হড়গ্রাম, পারিলা ও হরিপুর ইউনিয়নের প্রায় ২ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়। এই তিন ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ট্যাগ অফিসার উপস্থিত থেকে এসব চাল বিতরণ করা হয়।
এসব হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্ব চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব নুরুন্নাহার, ইউপি হিসাব সহকারী কাম কম্পিঃ অপাঃ ইসমাইল, ইউপির সদস্য দুলাল হোসেন, এরসাদ আলী, শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মনজুর রহমান, নারী ইউপি সদস্য রুপালী পারভীন, সাজেদা বেগম ও আতেরা খাতুন।
এদিকে পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মুশের্দের সভাপতিত্ব চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, ইউপির সচিব নুশরাত জাহান, ইউপির সদস্য জাফর আলী, জাবেদ আলী, জামাল হোসেন, আবুল কাসেম, নুর ইসলাম ও মমতাজ বেগম প্রমুখ।
অপরদিকে হরিপুর ইউনিয়ন পরিষদে তালিকাধারী সুবিধাভোগীর মাঝে জিআর চাল বিতরন করা হয়। হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বজলে রেজবি আল হাসান মুঞ্জিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার এএমএন জহুরুল ইসলাম। বিতরণ কার্যক্রমে অত্র ইউপির বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাসহ গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নির্বাচন উৎসবমুখর করতে কোস্ট গার্ডের ৩৫৮৫ জন সদস্যসহ ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

২

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

৪

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

৫

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

৬

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

৭

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

৯

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১০

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১১

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১২

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৩

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

১৪

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১৫

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

১৬

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১৮

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

২০

Design & Developed by: BD IT HOST