১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ন্যায়, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলন চলবে: অধ্যাপক রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার সকালে নগরীর একটি মিলনায়তনে ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরীর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল তার বক্তব্যে বলেন, ন্যায়, ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের ইসলামী আন্দোলন চলবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে আমাদের সকল স্তরের দায়িত্বশীলদের প্রস্তুত থাকবে। সমাজে যেনো কোনো ধরনের চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ফ্যাসিস্ট বা তাদের সহযোগীদের হাতে দেশ তুলে দেয়া হবে না। ইসলামী দল গুলেন এক হচ্ছে। আমরা আন্দোলনের চেতনাকে ভুলণ্ঠিত হতে দিব না।

রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ( রাজশাহী-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী), সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান,যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

২

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩

রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪

চাঁপাইনবাবগঞ্জে এসআরবি’র অভিযানে বিদেশী মদসহ গ্রেফতার ১

৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

৮

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

৯

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১০

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

১১

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

১২

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

১৩

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

১৪

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

১৫

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১৮

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১৯

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST