১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের







অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে কাঠমান্ডুতে চেসাল স্টেডিয়ামে ২-০ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। ২৪ মিনিটে সাথী মুন্ডার দারুণ এক মুভে থ্রু বল ঠেলে দেন বক্সের ভেতরে। গোল বাঁচাতে নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসেও বলের নাগাল পাননি। বাংলাদেশের ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি দ্রুতগতিতে বক্সে প্রবেশ করে প্লেসিংয়ে গোল করেন।

আরও পড়ুনঃ   ষষ্ঠ-সপ্তমের নতুন পাঠ্যবই মিলবে জানুয়ারির প্রথমদিকেই

৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি।

বিরতির পর স্বাগতিক নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালায়। যদিও বাংলাদেশের রক্ষণ দুর্গে কাঁপন ধরানোর মতো তেমন আক্রমণ করতে পারেনি নেপাল। ৬২ মিনিটে আরিফার ক্রসে সুরভী প্রীতির প্লেসিং করা বল জালের পাশে লেগে হ্যাটট্রিক বঞ্চিত হন।

আরও পড়ুনঃ   হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

এবার, সাফ অ-১৬ টুর্নামেন্টে চার দল অংশগ্রহণ করছে। এক ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট করে অর্জন করেছে ভারত ও বাংলাদেশ। আগামী ৫ মার্চ বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। চার দল তিন ম্যাচ করে খেলার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST