৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে নবীন কনস্টেবলদের প্রতি আহ্বান

সারদায় ৪১৮ নবীন পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ তওফিক মাহবুব একথা বলেন।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মো. তওফিক মাহবুব চৌধুরী প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশে বলেছেন, তোমরা পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করবে। প্রতিনিয়ত অনুশীলন, জ্ঞান চর্চা এবং বাস্তব জীবন হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সারদাস্থ বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৯তম টিআরসি জুন- ২০২৫ ব্যাচের ৪১৮ নবীন পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নতুন কর্মজীবনে পদার্পণের জন্য সকলকে অভিনন্দন জানিয়ে তওফিক মাহবুব বলেন, ২০২৫ সালের ৬ অক্টোবর হতে শুরু হওয়া ৪ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সফল পরিসমাপ্তি আজ। বাংলাদেশ পুলিশ একাডেমি হতে অর্জিত আইনি জ্ঞান ও পুলিশিং এর নানাবিধ কৌশল তোমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনকে সাফল্যমণ্ডিত করবে বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুনঃ   একশো দিনে ১০৩টি কাজ সম্পন্ন : রাকসুর ভিপি

প্রধান অতিথি বলেন, ‘উত্তম প্রশিক্ষণ, সর্বোত্তম সেবা’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ একাডেমি সর্বোত্তম আন্তরিকতা ও কর্মদক্ষতা দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। মাঠ ও আইটিতে দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে চলমান কর্মযজ্ঞ, প্রশিক্ষণার্থীর শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা সবর্তোভাবে আন্তরিক।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের জীবন ও সম্পদ রক্ষায় প্রতিনিয়ত পরিশ্রম করছে। আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন ও সৃষ্টের পালনের মাধ্যমে রাষ্ট্র এবং জনগণের জান-মালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব।

আরও পড়ুনঃ   কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

এ সময় আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার মাধ্যমে দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালনের জন্য ট্রেইনি পুলিশ কনস্টেবলদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, টিআরসির অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

২

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

৩

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

৪

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৫

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৬

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৮

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৯

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

১০

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১২

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১৩

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১৪

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১৫

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৭

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৯

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২০

Design & Developed by: BD IT HOST