৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা।সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে এ পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৩০ টি পূজা মণ্ডপে সাড়ম্বরে এ পূজা অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা হয়ে থাকে।

হিন্দু পুরাণমতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।

আরও পড়ুনঃ   ৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

কালী দেবী তাঁর ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত। কালীপূজার দিন সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বালন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনকে স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলি।

কালীপূজা উপলক্ষ্যে উপজেলার ভাবিচা শ্রী শ্রী কালী মন্দিরকে নানান সাজে সজ্জিত করা হয়। এ উপলক্ষে প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়। ভাবিচা কালী মন্দির পূজা কমিটির সভাপতি বিজন মন্ডল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ভাবিচা গ্রামে শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাসীর সহযোগিতায় ও অংশগ্রহণে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে শিশুকে ধর্ষণের পর হত্যা, ৩ জনকে যাবজ্জীবন

সাধারণ সম্পাদক অসীম সাহা বলেন, আমাদের গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। প্রতিবছরের মত আজকে (সোমবার) বিকেলে প্রতিমা দর্শনের জন্য অনেক দর্শণার্থীর আগমন হবে। তাদের জন্য প্রসাদের বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, উপজেলায় ৩০ টি মন্দিরে শ্যামাপদ পূজা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উদযাপন উপলক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৩

নিয়ামতপুরে শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ব্রত নিয়ে শ্যামাপূজা অনুষ্ঠিত

৪

পুঠিয়ায় জমি দখল ও বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগ

৫

৭ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৬

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা

৭

নাটোরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, ২ মাসের কারাদণ্ড

৯

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

১১

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

১২

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

১৩

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

১৪

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

১৫

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

১৬

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

১৭

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১৯

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST