৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে প্রথম শ্রেষ্ঠ পূজামণ্ডপ ভাবিচা দুর্গামন্দির

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলোকে সম্মাননা প্রদান করা হয়েছে। নিয়ামতপুর উপজেলায় দ্বিতীয়বারের মত প্রথম হয়েছে ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দির। দ্বিতীয় হয়েছে হাজিনগর বারোয়ারী দুর্গাপূজা মন্দির। তৃতীয় হয়েছে পানিহারা দুর্গাপূজা মন্দির।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার ১১ উপজেলার ৩৩ টি পূজামণ্ডপকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরিতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নওগাঁ পৌর প্রশাসক টি এম এ মমিন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার রঞ্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১১ উপজেলার পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ   জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

ভাবিচা কালীতলা দুর্গাপূজা মন্দিরের সাধারণ সম্পাদক পবিত্র কুমার প্রামানিক জানান, ‘প্রথম হওয়াটা অবশ্যই আনন্দের। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। গত বছরের ন্যায় এই বছর উপজেলা পর্যায়ে প্রথম স্হান অধিকার করায় ভাবিচা কালীতলা সর্বজনীন দুর্গা মন্দির কমিটি এবং গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।’

কোষাধ্যক্ষ দেবাশীষ মন্ডল টিপু জানান, ‘গতবছরের মত এবারও প্রথম হয়ে খুব ভালো লাগছে। এ কৃতিত্ব পূজা কমিটিসহ গ্রামবাসী সকলের। আমরা এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

আরও পড়ুনঃ   বাগমারায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হবে ডিএম জিয়া

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, নিয়ামতপুর উপজেলায়এবারে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা, নিরাপত্তা, উৎসব মুখর পরিবেশ, সাজসজ্জার ভিত্তিতে শ্রেষ্ঠ পূজামণ্ডপগুলো নির্বাচন করা হয়েছে। তবে পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলার দিকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, একটি ভালো কাজের স্বীকৃতি পরবর্তীতে হাজারটি ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায়। তাই দুর্গাপূজার মতো এমন মহা কর্মযজ্ঞ ভালোভাবে সম্পন্ন করার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই সামান্য সম্মাননা প্রদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

২

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

৩

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৫

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৬

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৭

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৮

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

১০

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

১১

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১২

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১৩

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১৪

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৫

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৭

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৮

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৯

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST