১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

জেলা প্রশাসক কার্যালয়ের আঙিনা পরিষ্কারের মাধ্যমে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পুরো বিষয়টি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। পরিচ্ছন্নতার কাজে কেবল কর্মীদের ওপর নির্ভরশীল না থেকে নিজ নিজ স্থান নিজেকেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানটি রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে সরকারি অফিসসমূহের আঙিনা পরিষ্কার করা হচ্ছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সকল শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ডেঙ্গুর হটস্পট এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের ড্রেনসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
তিনি বলেন, অভিযানটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য জেলার প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বাসাবাড়ির ছাদ ও টবে জমে থাকা পানি অপসারণসহ অফিস ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমকে সার্বজনীন রূপ দিতে গার্লস গাইড, স্কাউট এবং ‘বিডি ক্লিন’-এর মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৩ জন নিহত

সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ   একই গ্রুপে দুই আবাহনী ও মোহামেডান

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের আঙিনা পরিষ্কারের মাধ্যমে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

এর আগে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST