৮ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

নারী দিবসে আরচ্যারির প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অনেক অবদান থাকলেও এই দিনে সব ফেডারেশন/সংস্থা নারীদের স্মরণে তেমন কিছু করে না। আরচ্যারি ফেডারেশন অবশ্য একটু ব্যতিক্রম। বিগত বছরের মতো এবারও নারী দিবসে গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারি ট্রেনিং সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারি টুর্নামেন্ট।

টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। আরচ্যারির ফেডারেশনের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫৫টি ফেডারেশন আছে। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা খুঁজে বের করেছি যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে। তার মধ্যে আরচ্যারি ফেডারেশন অন্যতম। আরচ্যারিতে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নারীদের সমানতালে এগিয়ে যাওয়া বিষয়টাকে আরও সুন্দরভাবে সামনে তুলে ধরে। আরচ্যারিসহ অন্যান্য খেলায় আন্তর্জাতিক অঙ্গনে যাদের ভালো সুযোগ ও সম্ভাবনা রয়েছে সেসব খেলাকে আমরা বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। মন্ত্রণালয় থেকে বাজেটসহ অন্যান্য বিষয়ে এসব ফেডারেশনগুলোকে আমরা সহযোগিতা করব।’

আরও পড়ুনঃ   তানোরে আমন কাটা মাড়াই শুরু, আমণের বাম্পার ফলনের সম্ভাবনা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ঢালী।

দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি, সার্ভিসেস সংস্থা ও ক্লাব মিলে মোট ১২টি দলের ৬৮ জন নারী আরচ্যার প্রতিযোগিতায় অংশ নেয়। মোট চারটি ইভেন্টে হয়েছে প্রতিযোগিতা। একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিমান বাহিনী একটি স্বর্ণ ও একটি রৌপ্যসহ মোট দুইটি পদক জিতে রানার্সআপ হয়েছে। রিকার্ভ প্রসপেক্ট ইভেন্টে স্পাইডার আরচ্যারি ক্লাবের ইসরাত জাহান তুলনা স্বর্ণ জিতেছেন। রিকার্ভ বিগিনার্স ইভেন্টে বিকেএসপির জান্নাতুল নাইমা জিতেছেন স্বর্ণ। এছাড়া রিকার্ভ কমপিটিটিভ ইভেন্টে পুলিশ আরচ্যারি ক্লাবের ইতি খাতুন এবং কম্পাউন্ড কমপিটিটিভ ইভেন্টে বিমান বাহিনীর বন্যা আক্তার স্বর্ণ জিতেন।

আরও পড়ুনঃ   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনায় বাফুফে গত কয়েক বছর যাবৎ ওমেন্স ডে পালন করে আসছে। বিগত বছরগুলোতে ঢাকায় বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই দিবস পালন হলেও এবার করেছে সাভারের বিকেএসপি ক্যাম্পাসে। বিকেএসপির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি উদযাপন করে বাফুফে। কর্মসূচি শেষে সনদ প্রদান করে ফুটবল ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণসহ নারী উইংয়ের কর্মকর্তা ও বিকেএসপির প্রশিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST