২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শিক্ষককে মারধর, ৭ শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শিক্ষককে মারধরের দায়ে আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র দীর্ঘ দিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয়রা ওই ছাত্রকে এ নিয়ে বেশ কয়েকবার সতর্ক করলেও সে বন্ধুদের নিয়ে উত্ত্যক্ত করতে থাকে। জুনের প্রথম সপ্তাহে স্থানীয়রা ওই ছাত্র ও তার বন্ধুদের আটক করে সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ে সোপর্দ করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস ওই শিক্ষার্থী ও তার বন্ধুদেরকে ছাত্রীর পেছনে না ঘুরে পড়াশোনায় মনোযোগ দেওয়ার কথা বলে সতর্ক করে দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জানাবেন বলেও জানান।

আরও পড়ুনঃ   জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

জানা গেছে, এতে ক্ষিপ্ত হয়ে গত ১০ জুন দুপুরে শিক্ষক প্রদীপ বিশ্বাস আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ সংক্রান্ত কাজ শেষে বের হলে অতর্কিতভাবে ওই শিক্ষার্থী ও তার সহযোগীরা তার ওপর হামলা করে। তার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলে এবং বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। আশপাশের শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে এলে ওই শিক্ষার্থীরা পালিয়ে যায়। পরে প্রদীপ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ইউএনও এ ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের জরুরি সভায় শৃঙ্খলা পরিপন্থি কাজের অপরাধে ওই সাত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ   দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

এ ব্যাপারে স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবং দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার বলেন, সরকারি নির্দেশনায় আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে আসেন সুলতাসাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ বিশ্বাস। তার ওপর অতর্কিত হামলার ঘটনায় শিক্ষক সমাজ বিস্মিত। এটা কাম্য ছিল না। এ ঘটনায় ইউএনও দ্রুত ব্যবস্থা গ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষককে পিটিয়ে আহত করে সাত শিক্ষার্থী। এ ঘটনায় ওই সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

২

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৩

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৪

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৫

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৬

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৭

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৮

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১০

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১১

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১২

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৩

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১৬

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৭

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৮

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৯

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST