২২ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে বিশ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ২২ জানুয়ারি বুধবার নাটোর জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও রাজশাহী’র বিভাগীয় বিএসটিআই’র উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উক্ত মোবাইল কোর্টে ব্রেড ও কেক এর অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়-নাটোরের দীঘাপতিয়া গোবিন্দপুরের দিশা বেকারি,মালিক-মো. শহিদুল ইসলাম কে দশ হাজার টাকা, দীঘাপতিয়া গোয়ালদিঘীর ফ্রের্ন্ডস বেকারি, মালিক-মো. বিপুল প্রাং কে দশ হাজার টাকাসহ মোট ২ টি মামলা দায়ের করে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।
জনস্বার্থে বিএসটিআই’র এরকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

২

রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করলেন প্রশাসক

৩

যুব সমাজই দেশের অর্থনীতির মূল শক্তি: এমপি মিলন

৪

রামেক হাসপাতাল ডেঙ্গুতে নারীর মৃত্যু

৫

রাজশাহীতে রেড ক্রিসেন্টের চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

৬

পাবনায় চাঞ্চল্যকর জোড়া খুন মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেপ্তার

৭

বগুড়ার শেরপুর হাসপাতালে একদিনে পৃথিবীর আলো দেখল চার শিশু

৮

নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল

৯

নগরীতে মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

১০

নগরীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

জয়পুরহাটে ৬০ পিস ইয়াবা, ৯০০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

যুবসমাজকে দক্ষতা ও কর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান রাসিক প্রশাসকের

১৩

বাগমারায় জাতীয় যুব দিবস পালিত, যুব মেলা ও বৃক্ষ বিতরণ

১৪

পুঠিয়ার নতুন সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘার ৯০-এর বন্ধু মহল এর উদ্যোগে আনন্দ ভ্রমণ সম্পন্ন

১৬

মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

১৭

এইচএসসিতে ২২ বছরে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি আইসিটিতে বিপর্যয়

১৮

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১৯

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST