২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

স্টাফ রিপোর্টার : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সচেতনতামূলক প্রচার চালানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল ৯টায় নগরীর কাজিহাটায় সংগঠনের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লক্ষ্মীপুর মোড় ও সিঅ্যান্ডবি মোড় প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

পরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সহসভাপতি জিয়াউদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আরও পড়ুনঃ   রিমান্ড শেষে সাবক এমপি হেনরী ও তার স্বামী কারাগারে

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপরও তাঁরা গুরুত্ব দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক চিকিৎসক আমানুল্লাহ বিন আখতার (আবিদ), দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণাবিষয়ক সম্পাদক শিউলী আকতার জেমি, প্রকাশনা সম্পাদক আসমানি খাতুন আঁখি, কার্যনির্বাহী সদস্য চিকিৎসক মো. মনিরুল হক ও আব্দুস শাহীদসহ সংগঠনের অন্য নেতারা।

আরও পড়ুনঃ   ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর

আলোচনা সভা শেষে নিসচার প্রতিষ্ঠাতা প্রয়াত জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

পরে সভাপতি তৌফিক আহসান টিটুর নেতৃত্বে নগরের লক্ষ্মীপুর সড়কে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়। এতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক চিকিৎসক আবিদ, শিউলী আকতার জেমি, আসমানি খাতুন আঁখি, আব্দুস শাহীদসহ নাফিজ খান, নাজমুল হাসান রোজেন, লাভলু চৌধুরী, আফ্রিদি, রাকা, পিন্টু, তুহিন খান, রাহাত, ইমন, সাফিয়া ও সিয়াম অংশ নেন।

আয়োজকেরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে নিসচা রাজশাহী জেলা শাখার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী প্রচারণা তুঙ্গে

১

নাঈম শেখের ১৭১ রানের ইনিংসে রাজশাহীর বিপক্ষে ঢাকার সংগ্রহ ২৯৩

২

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান রাজশাহীর ডিসির

৩

রূপপুর প্রকল্প : ২৫ অক্টোবরে পাওয়ার স্টার্টআপ শুরুর প্রস্তুতি

৪

দায়িত্বে অবহেলা, নার্সকে বদলি, চার চিকিৎসকের বেতন কাটার নির্দেশ

৫

সমাজ সংস্কারে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ: ধর্মমন্ত্রী

৬

ইমাজ উদ্দিন মন্ডলের বোনের মৃত্যুতে জামায়াতের শোক

৭

চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা চালু

৮

রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচনে সদস্য সম্মেলন

৯

মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

১০

রাজশাহীতে ২১৬ চিকিৎসা প্রতিষ্ঠান বর্জ্য যাচ্ছে ড্রেনে,বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১১

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১২

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

১৩

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১৪

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

১৫

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

১৬

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১৯

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

২০

Design & Developed by: BD IT HOST