২৯ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

অনলাইন ডেস্ক : শ্বাসনালীর সংক্রমণে অসুস্থ হয়ে ভর্তি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে ৯৯ বছরে পা রাখা মাহাথির মোহাম্মদকে ১৫ জুলাই শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসনালীর সংক্রমণে ভুগছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে দায়ের করা মানহানির এক মামলার শুনানিতেও অংশ নিতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ   পাকিস্তানে বিস্ফোরণের জেরে ভবনধস, কমপক্ষে ১৬ জন নিহত

মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত সাবেক এই প্রধানমন্ত্রীর হার্টের পুরোনো সমস্যা রয়েছে এবং তার বাইপাস সার্জারিও করা হয়েছে।

গত কয়েক বছর ধরে হার্ট-সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করছেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটির সাব্কে এই প্রধানমন্ত্রী র্ব্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ১৬ অক্টোবর ওই মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল মাহাথিরের। কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ায় মামলার শুনানিতে অংশ নিতে পারেননি তিনি। তার আইনজীবী আদালতকে জানানোর পর মামলার শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুনঃ   কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে ৩০ জন নিহত : এইচআরডব্লিউ

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে

১১

রাজশাহীতে তিন দিনব্যাপী আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১২

আইডিইবির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন ভূমিমন্ত্রী

১৩

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

১৪

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা সভা

১৫

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৭

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর

১৮

নগরীর বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

১৯

রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST