২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুই প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে দুইটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত প্রাইভেটকার দুটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সকালে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান এলাকা থেকে প্রাইভেটকার দুটিসহ তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ গ্রামের অহিদুল ইসলামের ছেলে সুমন সরকার জিয়া (৩৭), গাজীপুরের কালিয়াকৈর চালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে শাহীন আলম (৪১) ও বগুড়ার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে শহিদুল ইসলাম সোহাগ (৩৯)।

আরও পড়ুনঃ   সিরাজগঞ্জে মাছ বোঝাই নছিমন চাপায় শিশুর মৃত্যু

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান এলাকায় দুইটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় দুইটি প্রাইভেটকার থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ   নগর আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

তিনি আরও বলেন, আটককৃত আসামি সুমন সরকার জিয়ার বিরুদ্ধে ১০টি মাদক মামলা ও শহিদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন। উদ্ধারকৃত আলামতসহ আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বিকেলে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন হাসান

১

আমরা তোমাদের খুঁজে বের করব : মার্কিন দুই নৌসেনাকে হুমকি ইরানের

২

আমি কারাগারে মারা যেতে পারি : খোলা চিঠিতে ইমরান খানের শঙ্কা

৩

রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের মতবিনিময়

৪

আশরাফুল হক আশরাফের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

৫

পুঠিয়ায় জরিমানার প্রতিবাদে অধিকাংশ ফার্মেসি বন্ধ, ভোগান্তিতে রোগীরা

৬

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

৭

নগরীতে নারীসহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৮

বিবাহ ও তালাক নিবন্ধন ফি পুনর্নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি

৯

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন

১০

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১১

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি : তথ্য প্রতিমন্ত্রী

১২

বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

১৩

নিকার ১২২ তম সভায় সাতটি প্রস্তাব অনুমোদন

১৪

দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ৬০০ মিটার দীর্ঘ কাঠের সেতু উদ্বোধন

১৫

রাজশাহীর বাঘায় ৫২ বোতল বিদেশী মাদক উদ্ধার

১৬

নগরীতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী, বাড়ছে যুদ্ধের শঙ্কা

১৯

গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০

Design & Developed by: BD IT HOST