১৩ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

দাবি না মানলে ১৯ মার্চ থেকে কর্মবিরতিতে যাবেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম কমিশনের (ইসি) অধীনে পুর্নবহাল না করলে আগামী ১৯ মার্চ থেকে অর্ধদিবস কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।

মানব-বন্ধনে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উপ-সচিব মনির হোসেন বলেন, ‘আগামী ১৮ মার্চের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে। এর মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে।’

আরও পড়ুনঃ   সাংবাদিকদের বেতন কাঠামোর যৌক্তিক সংস্কার করবে তথ্য মন্ত্রণালয়

ইসির কর্মকর্তারা বলেন, এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে। আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, একটি কুচক্রী মহল আগামী নির্বাচনে জটিলতা সৃষ্টি ও দুর্নীতির সুযোগ তৈরির উদ্দেশ্যে এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে।

ইসি কর্মকর্তারা আরও বলেন, ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি।

আরও পড়ুনঃ   একদিনেই ১৫ উইকেটের পতন, ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নিতে ২০১০ সালের আইন বাতিল করে জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩ প্রণয়ন করে বিগত আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারও এনআইডি সেবা স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

নাগরিক সেবাকে সহজ করতে সম্প্রতি জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা একটি কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর থেকেই এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে নামেন ইসি সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীরা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৪

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৫

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৬

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৭

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৮

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

৯

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১২

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৩

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৪

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৫

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৬

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

১৯

নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST