২০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কিমভুক্ত তিন ফসলি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে হিমাগার নির্মাণ।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কিমভুক্ত তিন ফসলি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে হিমাগার নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতার মালিকানাধীন রহমান গ্রুপ এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয়তা থাকলেও উর্বর কৃষিজমি নষ্ট করে তা গড়ে তোলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর-চৌবাড়িয়া সড়কের লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও তিন ফসলি কৃষিজমি ভরাট করে রহমান হিমাগার নির্মাণের কাজ শুরু করা হয়। জমি ভরাটের জন্য পঁচা ও দুর্গন্ধযুক্ত আলু রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, এতে পথচারী ও আশপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

অভিযোগ রয়েছে, হিমাগার নির্মাণের জন্য বিএমডিএর গভীর নলকূপের কমান্ড এরিয়াভুক্ত প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি কেনা হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরে করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়। এ সময় রাস্তার ধারে বিএমডিএর রোপিত ছোট তালগাছ নষ্ট করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ   রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়ায় একটি স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ভেকু মেশিনের দালাল ও চালক পালিয়ে যান।

ভেকু মেশিনের ঠিকাদার দাবি করেন, মাটি ভরাটের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি, এ কারণেই ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে কাজ বন্ধ হবে না বলে তিনি মন্তব্য করেন এবং আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু হবে বলেও জানান। তার দাবি, তানোরে তাদের আগে থেকেই একাধিক হিমাগার রয়েছে এবং সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি।

আরও পড়ুনঃ   বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষিজমি ভরাটের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রাস্তার ধারের তালগাছ নষ্টের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, তিন ফসলি উর্বর জমি ও সরকারি নয়নজুলি রক্ষা করে পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্পকারখানা স্থাপন করা হোক। তারা কৃষিজমি ধ্বংস করে হিমাগার নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST