১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টেনিসে ডেভিস কাপে ভালো ফলাফল প্রত্যাশা

অনলাইন ডেস্ক : টেনিসে ডেভিস কাপ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। ১৯ নভেম্বর থেকে বাহরাইনে শুরু হবে ডেভিস কাপ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫ এর খেলা। বাংলাদেশ দল আগামীকাল সকালে রওনা হচ্ছে বাহরাইনের উদ্দেশ্যে।

টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন বলেন, ‘তিন মাসের বেশি সময় আমাদের দলের প্রস্তুতি হয়েছে। খেলা ১৯ তারিখ শুরু হলেও বাহরাইনে গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগামীকালই দল বাহরাইন যাচ্ছে। অতিরিক্ত তিন দিনের ব্যয় ফেডারেশনই বহন করছে।’

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

স্বাগতিক বাহরাইনসহ বাংলাদেশ, ব্রুনাই, লাওস, ম্যাকাও, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নর্দার্ন ম্যারিনা দ্বীপপঞ্জ, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের জাতীয় পুরুষ দলসমূহ ডেভিস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাংলাদেশের লক্ষ্য নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘এবার প্রস্ততি বেশি হওয়ায় আমরা গত বারের চেয়ে ভালো ফলাফল করতে চাই।’ ফেডারেশনের সাধারণ সম্পাদকের সুরেই বলেছেন অধিনায়ক তানভীর পাশা, ‘আমাদের প্রত্যাশা এবার অবশ্যই ভালো ফলাফলের। আমাদের কয়েকজন বেশ ভালো খেলোয়াড় রয়েছেন যারা ফর্মে রয়েছেন।’

আরও পড়ুনঃ   বাংলাদেশে চালু হচ্ছে ‘বিপ্লবী’ এআই-চালিত পোর্টেবল আল্ট্রাসাউন্ড ডিভাইস

গত বছর ডেভিস কাপের দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটিও গঠন করেছিল। এবার ডেভিস কাপে বাংলাদেশ দলে রয়েছেন- প্লেইং ক্যাপ্টেন তানভির পাশা (গুলশান ক্লাব লি:), জারিফ আবরার (সেনানিবাস অফিসার্স ক্লাব), জুবিন ওমর (গুলশান ক্লাব), মোহাম্মদ রুস্তম আলী (আমেরিকান ক্লাব), মো: ইমন (টেনিস ক্লাব, রাজশাহী), জাওয়াদ মোহাম্মদ ভূইয়া (উত্তরা ক্লাব লি:)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST