৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় এবং স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দি থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। এটাই ছিল বাংলাদেশের অগ্রগতির টার্নিং পয়েন্ট।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। মাত্র চার বছরে তিনি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন আনেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন, মুক্তবাজার অর্থনীতি চালু করেন। তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস

সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশে এখন আবারও গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। এই অবস্থায় ৭ নভেম্বরের চেতনা থেকেই আমাদের এগোতে হবে, যে পথে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করা সম্ভব হবে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচারের নিশ্চয়তা মিলবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গণভোট প্রসঙ্গে এক প্রশ্নে ফখরুল বলেন, ‘এ বিষয়ে আমাদের বক্তব্য ও গতকালের দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে। সেটাই আমাদের অবস্থান।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সহিংসতা না থামলে রাত ১০টার পর নেপালের নিয়ন্ত্রণ নিবে সেনাবাহিনী

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদসহ মহানগর উত্তর আমিনুল হক, দক্ষিণ রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর মহানগর বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাও আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে র‌্যালির কর্মসূচি নিয়েছে বিএনপি। রাজধানীতে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামটর হয়ে সোনারগাঁও হোটেল মোড়ে শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

১

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

২

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৩

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৪

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৫

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৬

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

৮

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

৯

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১০

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৩

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৪

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৫

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৬

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

১৭

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

১৮

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

১৯

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

২০

Design & Developed by: BD IT HOST