১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

ছবি: ভিডিও থেকে নেওয়া।

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাব-৭-এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়া র‍্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র‍্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড থানাধীন পাহাড়ি এলাকাটিতে এই হামলার ঘটনা ঘটে।

নিহত র‍্যাব কর্মকর্তা হলেন র‍্যাব-৭ চট্টগ্রামের ডিএডি মো. মোতালেব।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‍্যাব ও সেনাসদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য গুরুতর আহত হয়েছেন (পরে মারা যান)। র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ   কাকরাইল মসজিদে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ

জানা গেছে, দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলার ঘটনায় র‍্যাব কর্মকর্তা মোতালেব গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সন্ধ্যায় আহত র‍্যাব কর্মকর্তা মোতালেব সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনার পরপর জানান, আজ বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে র‍্যাবের একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সেখানে দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হয়। এ সময় তাদের অতর্কিত হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এ ছাড়া দুর্বৃত্তরা র‍্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আটকে পড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।-আজকের পত্রিকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST