২৭ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

অভিযানটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি রাজাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। অভিযানে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব জ্বালানি স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিতরণ করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক

সহকারী কমিশনার শামসুল ইসলাম বলেন সরকার নির্ধারিত নীতিমালা ভঙ্গ করে কেউ অবৈধভাবে জ্বালানি মজুদ কিংবা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন কৃষকদের স্বার্থ রক্ষায় এবং জ্বালানির কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ   শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

স্থানীয় সূত্রে জানা গেছে জব্দকৃত জ্বালানি তেল দীর্ঘদিন ধরে অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা চলছিল। প্রশাসনের এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা আশা করছেন ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে জ্বালানির সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST