৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

সোমবার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার ডিলারের দোকানের সামনে এ অবরোধের ঘটনা ঘটে।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ফসলের জমিতে প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে সরকারি নির্ধারিত মূল্যে ডিএপি (ড্যাপ) সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। সোমবার উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার ডিলারের দোকানের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে কৃষকেরা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা সব ধরনের গাড়ী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে সাধারণ যাত্রী ও পরিবহন চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের এখনই উপযুক্ত সময়। কিন্তু বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদে অবস্থিত বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা সার পাননি। কৃষকদের দাবি, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সরকারি নির্ধারিত দামে ডিএপি সার দিচ্ছেন না। সময়মতো সার না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা মহাসড়কে নেমে আসেন।

আরও পড়ুনঃ   রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করে নিলে মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি। ডিলারদের স্টক খতিয়ে দেখে দ্রুত কৃষকদের মাঝে সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষক সার থেকে বঞ্চিত না হন।”

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, “কৃষকদের সারের দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ডিলারদের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত দামেই সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কোনো ডিলার যদি কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে সিএএসআরের ৫৮ তম সভা অনুষ্ঠিত

১

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

২

গোদাগাড়ীতে সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

৩

সারের ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত অসত্য তথ্যের বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের বক্তব্য

৪

রাজশাহীর ডিসি অফিসের পাশ থেকে মাদকের আখড়া উচ্ছেদ

৫

সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে: আব্দুল আউয়াল

৬

জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ ডাচেস সোফির

৭

আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক

৮

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৯

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

১০

সঠিক তথ্যের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব : রাজশাহী বিভাগীয় কমিশনার

১১

রাজশাহীর ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

১২

রাসিক প্রশাসকের সঙ্গে জাহানারা শামসুদ্দিন এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিচ্ছে রুয়েট

১৪

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা

১৫

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৬

বাগমারায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১৭

পুঠিয়ায় সমবায় সমিতির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

১৮

নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১৯

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

২০

Design & Developed by: BD IT HOST