২৯ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ক্যাম্পেইন

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৯ মার্চ বেলা ১১টায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে কাকনহাটের ‘আশ্বাস’ কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে এবং লিপি টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার সুধী সমাজের প্রতিনিধি ও বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিরা তথ্য অধিকার আইনকে একটি ‘জীবনমুখী আইন’ হিসেবে উল্লেখ করে এটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

কর্মসূচিতে বক্তব্য রাখেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মানসুরুর রহমান, জেলা সভাপতি খোন্দকার লিয়াকত আলী, সচেতন সংস্থার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার শামিউর রহমান, চাঁদের আলো ফাউন্ডেশনের পরিচালক হাফিজুর রহমান, আশ্বাস-এর সভাপতি উত্তম খালকো এবং জাতীয় আদিবাসী পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম প্রমুখ।

আরও পড়ুনঃ   সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে সরিয়ে দেওয়া হলো

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে তথ্য অধিকার আইন চর্চার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন রুনা লায়লা, প্রতিমা রাণী, অপু রামদাস, মিষ্টি রাণী ও রাফায়েল কিস্কু। বক্তারা সাধারণ মানুষের তথ্য প্রাপ্তির সফলতার গল্প শুনে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে এই আইন ব্যবহারে উৎসাহিত করেন। পুরো কর্মসূচিটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST