২৬ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা অপচেষ্টা চালাচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করতে কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা অপচেষ্টা চালাচ্ছে।

আজ রাজধানীর গুলশানের এক হোটেলে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটি ভয়াবহ কর্মকান্ড শুরু হয়েছে। সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ চালানো শুরু হয়েছে। সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য আমরা সবসময় সংগ্রাম করেছি এবং করছি।

ফখরুল বলেন, আজ আমরা প্রত্যক্ষ করছি, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও উস্কানিদাতা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত ও বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। কোনো সচেতন বা দেশপ্রেমিক ব্যক্তি কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা মেনে নিতে পারে না।

আরও পড়ুনঃ   হত্যা মামলায় সাংবাদিক শাকিল ও রুপার ৪ দিনের রিমান্ডে

যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই ‘আত্মঘাতী পথ’ থেকে পরিত্রাণ পেতে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দেশের গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে।

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও গবেষক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত “তারেক রহমান: পলিটিক্স এন্ড পলিসিস কনটেমপোরারি বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

আরও পড়ুনঃ   লালপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

রাজধানীতে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে মির্জা ফখরুল সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এ সরকার ব্যর্থ হলে, বিপ্লব ও গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে এবং আবার, আমরা অন্ধকারে পড়ে যাব। সুতরাং আমাদের এই বিষয়গুলো নিয়ে ইতিবাচকভাবে ভাবতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST