১২ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরুপণে ইসির ছয় কমিটি

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচন অফিসগুলোর কতটুকু ক্ষতি হয়েছে তা সরেজমিন খতিয়ে দেখতে ছয়টি কমিটি গঠন করল নির্বাচন কমিশন (ইসি)। কমিটিগুলো আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

আজ (মঙ্গলবার) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. হেলাল উদ্দিন খানের জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক আন্দোলনে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন যে সকল আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে সে অফিগুলো সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন (ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য উল্লেখপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ) দাখিলের জন্য নির্দেশিত হয়ে অঞ্চলভিত্তিক ছয়টি কমিটি গঠন করা হলো।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

কমিটির কার্য-পরিধি
ক) ক্ষতিগ্রস্ত আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহ সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত করা
খ) আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসসমূহের মালামাল ও গাড়ির ক্ষয়-ক্ষতির ছবিসহ সুস্পষ্ট তথ্য সংগ্রহ করা
গ) প্রাসঙ্গিক অন্যান্য কার্যক্রম গ্রহণ
ঘ) সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই-বাছাই ও পরীক্ষা নিরীক্ষা করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১৮ নভেম্বরের মধ্যে সচিব বরাবর প্রতিবেদন দাখিল করা।

আরও পড়ুনঃ   বাঘায় পদ্মাগর্ভে পাকা রাস্তা

ছয়জন উপ-সচিবকে প্রধান করে গঠন করা হয়েছে দুই সদস্য বিশিষ্ট পৃথক পৃথক ছয়টি কমিটি। ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন জেলা ও উপেজলা নির্বাচন অফিস ভাঙচুর, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST