১০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ, দেওয়া হয়েছে বেশ কিছু পরামর্শ

অনলাইন ডেস্ক : লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরিক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিক্ষার পর বেশ কিছু পরামর্শ দিয়েছেন। বিফ্রিংয়ে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় এভারকেয়ার হাসপাতালে ১৫ বার ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ডের চিকিত্সকরা সব সময় মাল্টিডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টারে তার পরবর্তী চিকিত্সার জন্য সুপারিশ করেছেন।

আরও পড়ুনঃ   মাঝারি দাবদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল

মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাওয়ার পর বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। সেখানে অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয়।

আরও পড়ুনঃ   সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে

চিকিৎসকরা জানিয়েছে, ইতোমধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যের বিভিন্ন পরিক্ষা সম্পন্ন হয়েছে। কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিষ্ট, ইন্টারন্যাল মেডিসিন স্পেশালিষ্ট এবং ফিজিওথেরাপিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরিক্ষা করেছেন। এর পাশাপাশি দেওয়া হয়েছে আরো কিছু পরামর্শ।

এদিকে দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিক ভাবে উজ্জীবিত আছেন খালেদা জিয়া বলে জানান যুক্তরাজ্যের বিএনপির নেতাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST